• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক বন্দরে ডাকাতি প্রস্তুতি মামলায় আরও ২ ডাকাত গ্রেপ্তার Premi Privi di Accredito Casino: La Guida Dettagliata al fine di Iniziare ad Giocare Gratis বন্দরে জুয়েল হত্যা মামলায় আদালতে তানজিদের জবানবন্দি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিত ডা. এম এইচ কবির। মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে লাঠি হাতে সোচ্চার হওয়ার আহ্বান সাখাওয়াতের কোরবানিকে সামনে রেখে মহাসড়ক ও পশুর হাটে র‌্যাবের নিরাপত্তা জোরদার ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী শীতল গ্রেপ্তার নারী ও শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে কথনের মানববন্ধন

নারী ও শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে কথনের মানববন্ধন

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন


সারাদেশে নারী ও শিশু ধর্ষণ-হত্যার ঘটনার বিচার দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘কথন’। শনিবার দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে শিশু রামিসাসহ দেশব্যাপী স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানানো হয়। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার বিচার দাবি করা হয়।

কথন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা জুথির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য স্নেহা, লুবাবা ও সুরাইয়া আক্তার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপা নাগ তন্দ্রা।

বক্তারা বলেন, তনু থেকে আছিয়া এবং আছিয়া থেকে রামিসার মতো ধর্ষণের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তারা অভিযোগ করেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ায় সাধারণ মানুষও বিচার পাওয়ার আশা হারিয়ে ফেলছে। রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

সভাপতির বক্তব্যে দীপা নাগ তন্দ্রা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও নারী নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কার্যকর সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে ওঠেনি। তিনি বলেন, মাদক, জুয়া ও পর্নোগ্রাফির বিস্তার তরুণ সমাজের নৈতিক অবক্ষয় বাড়াচ্ছে, আর বিচারহীনতার সংস্কৃতি নতুন অপরাধকে উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানবিক বিকাশের স্বার্থে পাড়ায় পাড়ায় লাইব্রেরি, পর্যাপ্ত খেলার মাঠ এবং বিকল্প সাংস্কৃতিক আয়োজন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts