• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ

৩ বছরে সংস্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক,ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী পৌরসভার জেলখানার মোড় এলাকার ব্যস্ততম সড়কটি দীর্ঘ প্রায় তিন বছর ধরে অব্যবস্থাপনায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেহাল দশা ও ড্রেনেজ ব্যবস্থার ভাঙনের কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে থাকা ড্রেনগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। এসব ড্রেনে জমে থাকা নোংরা পানি মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, অটোরিকশা চালকসহ শত শত মানুষ চলাচল করেন। কিন্তু রাস্তার বিভিন্ন স্থানে গর্ত ও কাদার কারণে তাদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে যায়। তখন হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। মশার উপদ্রবও বেড়ে গেছে।”
আরেকজন অটোরিকশা চালক জানান, “রাস্তার কারণে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে।”
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকলেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category