• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

১৬ বছরের জুলুমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান

Reporter Name / ৩১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

[ad_1]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, র্দীঘ ১৬ বছর আওয়ামী দু:শাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ বছরে তাদের এই জুলুম অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেই পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই এ দিন ছাত্রজনতাসহ সারাদেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে নরসিংদী পলাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যতিরেকে কোন সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। তাই অন্তবর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।

ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে বিজয় র‌্যালিটি নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts