• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

হকার, কিশোর গ্যাং ও মাদক প্রধান নাগরিক সমস্যা: আবুল কালাম

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, হকার, কিশোর গ্যাং ও মাদক—এই তিনটি বর্তমানে নারায়ণগঞ্জের প্রধান নাগরিক সমস্যা। এসব সমস্যা সমাধানে সাংবাদিকসহ সকল নাগরিককে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৫ মে) বিকালে সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যান। এসময় তার সাথে ছিলেন তার রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশাসহ দলীয় নেতৃবৃন্দ।

তিনি বলেন, বিগত সরকারের আমলে শহরের উন্নয়নের নামে কিছু সুবিধাবাদী ব্যক্তি অর্থনৈতিক সুবিধা নিয়েছে। সে সময় প্রতিবাদ করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের বয়স মাত্র আড়াই মাস। জনগণের প্রত্যাশা পূরণে সময় প্রয়োজন হলেও এর মধ্যেই বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে আবুল কালাম বলেন, সত্য সংবাদ প্রকাশ করতে হবে। আমাদের ভুলত্রুটি থাকলে তা তুলে ধরবেন, আবার ভালো কাজেরও প্রশংসা করবেন—এতে কাজের প্রতি উৎসাহ বাড়বে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও তৎপর হতে হবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শহরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আরিফ আলম দীপু, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, অ্যাডভোকেট মনির হোসেন, রফিকুল ইসলাম রফিক, আমির হুসাইন স্মিথ, মো. শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, দিলীপ কুমার মণ্ডল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন ও মো. সাইফুল ইসলাম সায়েম প্রমুখ।

সভা শেষে সংসদ সদস্য এডভোকেট আবুল কালামকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts