
[ad_1]
আপডেটঃ ৩:২৫ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে।তিনি বলেন, নতুন বছরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে জাতিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।একইসঙ্গে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেওয়া হবে বলে তিনি জানান।জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা কর্মসূচি ও খাল খননসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।মঙ্গলবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি আরও জানান, হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।দেশের ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম চলছে এবং আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের জন্য হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে।তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই সপ্তাহের মধ্যে হাম পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় মন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী এবং অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।
[ad_2]