• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহীববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নি:) আরিফুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

এ সময় মোহাম্মদ নবী হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category