• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

[ad_1]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং ট্রাকটিতে বহন করা আনারসের মালিক মনির খলিফা (২৮)। তারা ঘটাস্থলেই নিহত হয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ মে ) দিবাগত রাত ২টার দিকে।

 

নিহত ট্রাক চালক মোহাম্মদ আলী বরিশালের মেহেন্দিগঞ্জের সেকান্দর আলী মাঝির ছেলে। মনির খলিফা খাগড়াছড়ি জেলার মানিকছরির গোপামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে।

ওসি শামিম আহমেদ জানান, সোনারগাঁ থানাধীন টিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে ঢাকামুখী লেনে একটি মিনিট্রাক সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

 

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন।

এদিকে, দুর্ঘটনার পর সামনের অজ্ঞাত গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত যানটি রেকারের মাধ্যমে সরিয়ে নেয়া হয় এবং উদ্ধারকৃত দুইটি মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts