• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।

বুধবার (২০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন আমিনুল ইসলাম। তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন—

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা): জাহান শারমিন ইসলাম

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ): মোহাম্মদ মামুন অর রশিদ রিয়া

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা): উম্মে বি আক্তার শিল্পী

শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ): মো. হাবিবুর রহমান

শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা): আনজুম ফেরদৌসী কণা

শ্রেষ্ঠ বিদ্যালয়: ৫৯নং নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার: নাজিয়া নেহের আখতার

প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।”

জানা গেছে, আমিনুল ইসলাম সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নোয়াকান্দী গ্রামের বাসিন্দা। তিনি হরিহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মুজাফফর আলী মাস্টারের ছেলে। ২০১৮ সালে তিনি হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

এর আগে ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category