• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়,  সাব-ইন্সপেক্টর আসাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানকালে সোনারগাঁও থানাধীন নয়াবাড়ী এলাকায় অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড এর মূল ফটকের সামনে থেকে মোঃ তানভীর ইসলাম ওরফে পায়েল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কাগজের শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তানভীর ইসলাম সোনারগাঁ উপজেলার নানাখী এলাকার আলী আরশাদের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts