• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

সোনারগাঁয়ে আবেদনের ১ ঘণ্টার মধ্যেই হুইলচেয়ার পেলো প্রতিবন্ধী রাজু

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

[ad_1]

আবেদনের মাত্র এক ঘণ্টার মধ্যেই জন্মগত প্রতিবন্ধী রাজু (২৮)-কে একটি হুইলচেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন। এতে করে দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকা রাজু এখন কিছুটা হলেও চলাফেরা করতে পারবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

 

বুধবার (৬ মে) সকালে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের রাজুর বাড়িতে গিয়ে এই হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, রাজু মো. জাকির হোসেন ও হাফেজা বেগম দম্পতির বড় ছেলে। জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধিতার কারণে বিছানায় শুয়ে জীবন কাটাচ্ছিল। পরিবারের আর্থিক সংকটের কারণে এতদিন একটি হুইলচেয়ার কেনাও সম্ভব হয়নি।

 

রাজুর বাবা মো. জাকির হোসেন বলেন,আমার ছেলের জন্য হুইলচেয়ার পাওয়াটা অনেক বড় পাওয়া। এখন সে কিছুটা হলেও চলাফেরা করতে পারবে। সকালে স্থানীয় বিএনপির এক কর্মী রাবিয়ার মাধ্যমে আবেদন করেছি, আর এক ঘণ্টার মধ্যেই ইউএনও স্যার নিজে এসে হুইলচেয়ার দিয়ে গেছেন—এটা সত্যিই অবিশ্বাস্য।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন,রাজু জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত তার বাড়িতে গিয়ে হুইলচেয়ার পৌঁছে দিয়েছি।আমরা চাই,উপজেলা প্রশাসনের কাছে কেউ সহায়তার আবেদন করলে দ্রুততম সময়ের মধ্যে তা নিশ্চিত করতে।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় নেতাকর্মীসহ রাজুর পরিবারের সদস্যরা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category