• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

সোনারগাঁওয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ এর সোনারগাঁও থানা পুলিশ।

 

মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে সোনারগাঁও থানার কাঁচপুর ইউনিয়নের মঞ্জিলখোলা মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁও থানার এসআই (নিরস্ত্র) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

 

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাকিব (২১), বন্দর উপজেলার আন্দারমানিক এলাকার বাসিন্দা; আমির হামজা টেম্পা (২৫), কাঁচপুর খালপাড় এলাকার ভাসমান বাসিন্দা; মোঃ আমির হোসেন বাবু (২৪) ও মোঃ মুন্না (২৭), উভয়েই কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার ভাসমান বাসিন্দা।

 

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে সাকিবের কাছ থেকে ৭০ পিস, আমির হামজা টেম্পার কাছ থেকে ২০ পিস এবং আমির হোসেন বাবু ও মুন্নার কাছ থেকে ১০ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts