• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন একটি কেন্দ্রের সামনে ব্যানারে ছবি ও নাম না থাকা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান রেবতী মোহন পাইলট স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। তার সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীরা তোরণ ও ব্যানার তৈরি করেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য কেন্দ্র ত্যাগ করার পরপরই ব্যানারে নাম ও ছবি না থাকা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম তর্কে জড়িয়ে পড়েন। তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরীক্ষার হলের ঠিক সামনে এমন অপ্রীতিকর ঘটনায় সেখানে থাকা অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যানারে নাম ও ছবি না দেওয়ায় সিরাজুল ইসলামের সমর্থকরা আমাদের কর্মীদের এলাকা ছাড়া করার হুমকি দেয়। এ নিয়ে তুচ্ছ ঘটনা থেকে হাতাহাতির সূত্রপাত হয়েছে। পরে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
তবে এ বিষয়ে মো. সিরাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুক কুমার দাস বলেন, আমি কেন্দ্রের ভেতরে থাকায় বাহিরে কি ঘটেছে সেটা বলতে পারছি না। আমি আপনার থেকেই শুনেছি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category