• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

সিদ্ধিরগঞ্জে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ থানার উত্তর আজিবপুর এলাকার আজিবপুর বাগান বাড়িস্থ মোঃ আনোয়ার হোসেনের পার্টি অফিসের সামনে অভিযান চালানো হয়। পরে একই রাতে আনুমানিক ১১টা ৫ মিনিটে ৪নং ওয়ার্ডের হাউজিং আবাসিক প্রকল্পের ৯নং গলির মাথায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মোঃ পারভেজ (৩০) ও মোঃ সোহেল (৩০) নামে দুইজনকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকার বাসিন্দা। অপরদিকে সোহেলের স্থায়ী বাড়ি আটি এলাকায় হলেও বর্তমানে তিনি আউলাবন বাগান বাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts