• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বেলাবতে মানববন্ধন

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

[ad_1]

“বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বারৈচা বাসষ্ট্যান্ড বারৈচা-রায়পুরা আঞ্চলিক রোডে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা,লিগ্যাল- এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্র ধর,কেন্দ্রীয় উদীচি শিল্পীগোষ্ঠীর সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, বেলাব উপজেলা উদীচি শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি মোঃ শামসুর রহমান কাজল , এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আছমা পারভীন, দেওয়ানেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেহেনা পারভিন’সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘকাল ধরে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মহিলা পরিষদ সবসময় সক্রিয় রয়েছে। তারা আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং কোনো ধরনের বিভেদ বা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়া যাবে না। সম্প্রীতি ও সহনশীলতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts