• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অতিদ্রুত এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার – IPCSBDPress পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু – IPCSBDPress দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠন

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন


সম্পাদক পরিষদের নতুন সভাপতি হয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর। সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। এবং সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পরিষদের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটির নির্বাচনে তারা নির্বাচিত হন। পরিষদের সংবিধান অনুযায়ী নির্বাচিত নতুন কমিটির মেয়াদ আগামী দুই বছর। 

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মো. মোজ্জাম্মেল হক, দৈনিক ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন- দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন, দৈনিক সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের ও ডেইলি সান সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস)। অনলাইনে যুক্ত ছিলেন- দৈনিক পূর্বকোণ সম্পাদক ড. এম. রমিজউদ্দিন চৌধুরী ও সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশ্যে মাহমুদ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts