• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর থানার চর সৈয়দপুর এলাকায় ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মনির মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরার ডগাই এলাকায় বসবাস করতেন। ফ্রিজের পরিত্যক্ত মালামাল (ওয়েস্টেজ) ডেলিভারি দিতে এসে তিনি দুর্ঘটনার শিকার হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল ট্রান্সপোর্ট কোম্পানির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকসহ পালিয়ে যান।

 

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এসআই কাজলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পলাতক ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category