• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য গ্রেপ্তার

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দিবাগত রাত পৌনে একটায়  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সদর উপজেলার জিমখানা এলাকা থেকে তমাল আহমেদ নিপু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পাইকপাড়া এলাকার শাহসুজা রোডের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তমাল আহমেদ নিপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার (এফআইআর নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬) ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এছাড়া, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category