• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

হিলিতে হাঁস পালন করে স্বাবলম্বী মাহফুজার – IPCSBDPress

Reporter Name / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ৩:৪৪ অপরাহ্ণ | জুন ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরের হিলির রিকাবি চকচকা গ্রামের যুবক মাহফুজার রহমান হাঁস পালন করে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়েছেন।২০২২ সালে ইউটিউব দেখে মাত্র ১০০টি দেশি হাঁস নিয়ে যাত্রা শুরু করলেও, চার বছরের ব্যবধানে বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজারে।প্রাকৃতিক উপায়ে লালনপালন করা এই খামার থেকে সব খরচ বাদ দিয়ে বছরে তার আয় হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকা।​মাহফুজার জানান, বাজারে ডিম ও মাংসের ভালো চাহিদা থাকায় ধাপে ধাপে তিনি খামারের পরিধি বাড়িয়েছেন।প্রতি পিস হাঁস ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

তার এই উদ্যোগে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার আরও ৫ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।খামারের শ্রমিক আব্দুর রহিম জানান, এখানে কাজ করে এখন তার সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ ভালোভাবে চলছে।​বাজারে গরুর মাংস ও মুরগির দাম বেশি থাকায় ক্রেতাদের কাছে এই দেশি হাঁসের বেশ চাহিদা রয়েছে।

মাহফুজারের এই সাফল্য দেখে আশেপাশের অনেক বেকার যুবকও এখন অল্প পুঁজিতে হাঁসের খামার করতে উদ্বুদ্ধ হচ্ছেন।​হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন জানান, অঞ্চলে হাঁস পালনের আগ্রহ দিন দিন বাড়ছে।নতুন খামারিদের প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ, খাদ্য সহায়তার তথ্য ও সুলভ মূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category