• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

শিবপুরে ধানের শীষ প্রতিকের পক্ষে জনসভা ও মিছিল, দলীয় প্রার্থী মনোনয়নের দাবি

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী মনোনীত না করা হলেও ধানের শীষ প্রতিকের পক্ষে জনসভা ও মিছিল করেছেন নেতাকর্মীরা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে শিবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ জনসভা ও মিছিল করা হয়।

 

জনসভায় উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। সভায় শিবপুর আসনে জোটের প্রার্থী না দিয়ে দলীয় ত্যাগী ও পরীক্ষিত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী মনজুর এলাহীকে দলীয় মনোনয়ন দিয়ে ধানের শীষকে বিজয়ী করার সুযোগ দেয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহবান জানান বক্তারা। পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে একটি গণমিছিল বের হয়ে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় মনোনয়ন প্রত্যাশী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, বিগত সময়ে দলের দুর্দিনে আমি নেতাকর্মীদের সাথে নিয়ে ঐকবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেব। প্রয়োজনে নিজের জমি বিক্রি করে হলেও সকল নেতা-কর্মীদের পাশে থাকবো।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী, জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts