• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু – IPCSBDPress দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়েছে র্দুবৃত্তরা নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন-সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা – IPCSBDPress

শিবপুরে টিউবওয়েলের পানি নিয়ে বিরোধে দুই ভাই খুন

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন


নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অলিউল ইসলাম সোহাগ (৪০) ও সাজ্জাদ হোসেন রানা (৩৫)। তারা ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দিদার ও বিদ্যুতের বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি সোহাগদের বাড়ি হয়ে প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ দেশীয় অস্ত্র নিয়ে সোহাগ ও রানার ওপর হামলা চালায়।

এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রানা মারা যান। গুরুতর আহত সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মা শামীমা আক্তার জানান, টিউবওয়েলের পানি তাদের বাড়ির ওপর দিয়ে যাওয়ায় চলাচলে সমস্যা হচ্ছিল। এ নিয়ে ছোট ছেলে রানা প্রতিবাদ জানালে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। পরে বড় ছেলে সোহাগ ঘটনাস্থলে আসলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts