• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

শহরে দুই নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিককে নাগরিক কমিটির চিঠি

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১নং রেল গেট এলাকায় মার্কেট নির্মাণ ও খানপুর কন্টেইনার পোর্ট নির্মাণের কাজ বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. শাখাওয়াত হোসেন খানকে একটি চিঠি দিয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভবানী শংকর রায়, এড. জাহিদূল হক দীপু, রীনা আহমেদ, হাফিজুল ইসলাম, আবুনাইম খান বিপ্লব ও ধীমান সাহা জুয়েল।

চিঠিতে উল্লেখ করা হয়, “১নং রেল গেটের কাছে রেলওয়ের জায়গা দখল করে বাণিজ্যিক ভাবে মার্কেট নির্মাণের জন্য রেলওয়ের একটি অসাধুচক্র স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সহায়তায় ভূমি আত্মসাতের লক্ষ্যে তৎপর রয়েছে। ২০১২ সালে এ চক্রটি তৎকালীন সংসদ সদস্য নাসিম ওসমান ও ক্ষমতাসিন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সহায়তায় এই মার্কেটটি নির্মাণের কাজ শুরু করেছিল। সে সময় নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন সমূহ এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সে আন্দোলনে গোলাগুলি, টিআরসেলসহ সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে তৎকালীন রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালক নারায়ণগঞ্জে এসে মার্কেট নির্মাণ বন্ধের ঘোষণা দেন। পরে গত ২০২২ সালে আবার সেই চক্র তৎপর হয়ে উঠলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ-আদালতে রিট পিটিশন দায়ের করে। পাশাপাশি সে সময় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির পক্ষ থেকেও নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়। উচ্চ-আদালতের নির্দেশে মার্কেটের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এ মাসের ২১ তারিখ পর্যন্ত আদালতের স্থগিতাদেশ বলবত থাকলেও সম্প্রতি আবারও অসাধু চক্রটি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে। 

আমরা উল্লেখ করতে চাই, আমাদের নারায়ণগঞ্জে এখনো প্রয়োজনীয় অনেক কিছুই গড়ে ওঠে নাই জায়গার অপ্রতুলতার জন্য। মেডিকেল কলেজ, মানসম্মত বিশ্ববিদ্যালয়, অডিটোরিয়াম, সংস্কৃতি কমপ্লেক্স- এমনি অনেক প্রয়োজনীয় বিষয় গড়ে তোলার জন্য যখন পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না, তখন এমনিভাবে সরকারী জায়গা লুটপাট কোন ভাবেই মানা যায় না। আমরা এ বিষয়ে আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি।” 

চিঠিতে শহরের খানপুরে নির্মিতব্য কন্টেইনার পোর্ট দ্রুত বন্ধের দাবি জানিয়ে বলা হয়, “বিগত সরকারের শাসনামলে উন্নয়নের নামে বহু প্রকল্প, মেগাপ্রকল্প গ্রহণ করা হয়েছে যা অপ্রয়োজনীয় এবং দেশ ও জনগণের জন্য ক্ষতিকারক। সুবিধাভোগীদের অর্থআত্মসাতের লক্ষ্যে এমনি প্রকল্প গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরের খানপুরে নির্মিতব্য কন্টেইনার পোর্ট এমনি একটি প্রকল্প। আমরা ইতিপূর্বে বহুবার এ বিষয়ে আমাদের আপত্তির কথা জানিয়েছি। পানগাও একটি কন্টেইনার পোর্ট রয়েছে, দীর্ঘদিন ধরে যা কার্যত অব্যবহৃত রয়েছে। এর ২০% ব্যবহার হয় না। চলতি বছরের শুরুতে সেই পোর্টটিকে সচল করার যাবতীয় উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মনে করি খানপুর পোর্টটি তৈরি হলে যানজটে নাকাল শহরে যানজট আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে এই প্রকল্পের ব্যায় বৃদ্ধি করে ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা করা হয়েছে। নারায়ণগঞ্জকে বাঁচানোর জন্য এ প্রকল্পটি এখনি বন্ধ করার জন্য আপনার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

প্রশাসক প্রতিনিধি দলকে অবগত করেন, আতিমধ্যে উচ্চ আদালতে রেলওয়ের নিষেধাজ্ঞার সময় বৃদ্ধির জন্য এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও একটি মামলা করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এবং কন্টেইনার পোর্টের বিষয়ে আমাদের আপত্তির কথাও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category