• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

[ad_1]

 নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় পাঁচ গ্রামের পানি নিষ্কাশনের শত বছরের পুরোনো একমাত্র কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কয়েকশত নারী-পুরুষ।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মদনপুর-গাউছিয়া মহাসড়কের নয়াপুর বাজার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাস্তার ধুলোবালি উপেক্ষা করে পাঁচ গ্রামের বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন এবং পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বক্কর, নয়াপুর উত্তরপাড়া মসজিদের সেক্রেটারি মো. ঈসমাইল, কোষাধ্যক্ষ মো. আরিফ, সমাজসেবক মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ইসহাক মিয়া বলেন, “যে কালভার্টটির ওপর আমরা দাঁড়িয়ে আছি, এটি শত বছরের পুরোনো। একসময় এই কালভার্টের নিচ দিয়ে আমাদের পূর্বপুরুষরা নৌকায় চলাচল করতেন। সাদিপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ অন্তত পাঁচ গ্রামের পানি এই কালভার্ট দিয়েই নিষ্কাশিত হয়।”
তিনি অভিযোগ করেন, মদনপুর-গাউছিয়া মহাসড়কের সংস্কার কাজের সময় জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কালভার্টটি ভরাট করে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশ রেলওয়ের নকশা অনুযায়ী এখানে কালভার্টটির অস্তিত্ব রয়েছে। এছাড়া রাস্তার অপর পাশ থেকে নানাখী খাল পর্যন্ত একটি খালও বিদ্যমান।
তিনি আরও বলেন, “যদি কালভার্টটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সাদিপুর ও জামপুর ইউনিয়নের অন্তত পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। বসতভিটা, ঘরবাড়ি ও ফসলি জমি পানির নিচে তলিয়ে যাবে। রাস্তা মানুষের সুবিধার জন্য নির্মাণ করা হয়, কিন্তু সেই রাস্তার কারণে শত শত মানুষকে দুর্ভোগে ফেলা যাবে না।”
এলাকাবাসী জানান, কালভার্ট ও খাল সংরক্ষণের দাবিতে তারা ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত কালভার্ট ও খাল বহাল রেখে সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানান। পরে মদনপুর-গাউছিয়া মহাসড়কে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category