• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ২ মোটরসাইকেল

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাই কাজে ব্যবহৃত ও ছিনতাইকৃত দুটি মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি রিফাত (২৪), পিতা মোবারক ভূইয়া, দক্ষিণবাগ এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫৯-৯৩২৬) এবং ভিকটিমের ব্যবহৃত একটি সুজুকি মনোটন মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৭১-৩২২৯) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও পলাতক আরও দুই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category