• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রূপগঞ্জের কেন্দুয়া গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন কেন্দুয়া গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারী বিশ্ব বিদ্যালয় ছাত্রছাত্রী ও এলাকাবাসী।

 

 রবিবার (৩ মে) বেলা ১১ টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আয়োজিত এ মানববন্ধনে স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ও কেন্দুয়া গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কাঞ্চন ব্রিজ সংলগ্ন হাইওয়ে রোড এলাকায় বছরের অধিকাংশ সময় পানি জমে থাকে। ফলে এলাকার সাধারণ মানুষ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ এবং বয়স্কদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, রাস্তার দুই পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে এলাকা তলিয়ে যায়। এতে শুধু যান চলাচল ব্যাহত হয় না, বরং পথচারীদের জন্যও মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়। পাশাপাশি দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকে।

 

মানববন্ধন থেকে সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এলাকাবাসী তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে, মহা সড়কের দুই পাশে বসবাসরত মানুষের নিরাপদ এপার-ওপার যাতায়াত নিশ্চিত করতে দ্রুত একটি ফুটওভারব্রিজ নির্মাণ করতে হবে।

দ্বিতীয়ত, রাস্তার পাশে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করতে হবে।

তৃতীয়ত, মহল্লাবাসীর নির্বিঘ্ন চলাচলের জন্য প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কার করতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছি। কিন্তু এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category