• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

রুয়েটে শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – IPCSBDPress

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:৪৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ‘কম্পেটিটিভ প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটিং এক্সিলেন্স ফর এইচইএটি প্রজেক্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. মোজাহার আলী।ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।কর্মশালায় রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন।

গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানের প্রস্তাবনা প্রণয়ন এবং প্রতিযোগিতামূলক প্রকল্প প্রাপ্তির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গবেষণার ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে আইকিউএসি নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category