• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় ককটেল বিস্ফোরণের দায়ে ৪ জন গ্রেপ্তার – IPCSBDPress

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন


আপডেটঃ ১২:০৮ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অবৈধভাবে সংঘবদ্ধ হয়ে সড়কে টায়ার জ্বালানো, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৪২) ও একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো: রনি (৪০)।রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মো: রতন আলী (৩৪) এবং আওয়ামীলীগ কর্মী মো: মানিক মিয়া (৪০)।

তারা সকলেই রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা।গত ১০ নভেম্বর ২০২৫ রাত সাড়ে ১০টায় দক্ষিণ নওদাপাড়া সিটিহাট এলাকার নিকটে গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরও ৬০-৭০ জন ব্যক্তি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মশাল হাতে উসকানিমূলক স্লোগান দিতে থাকে।

খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আসামিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ ও পুরাতন টায়ার জব্দ করা হয়।এ ঘটনায় বিস্ফোরক আইনে শাহমখদুম থানায় মামলা রুজু করে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরে আজ ২৬ নভেম্বর ২০২৫ দুপুর আড়াইটায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মুক্তারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত চারজনসহ মামলার পলাতক ও অজ্ঞাতনামা সহযোগীরা একযোগে বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা, অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল।তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তারকৃত চারজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts