• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে নারীকে ধর্ষণ ও স্বর্ণের চেইন  ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা বৈষম্যবিরোধী মামলায় বন্দরে যুবলীগ নেতা গ্রেপ্তার জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবলে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে মামলা থেকে নাম বাদ দেওয়ার তদবিরে আলেক সিদ্ধিরগঞ্জে যৌতুক নিরোধ আইনে স্বামীর মামলায় স্ত্রী গ্রেফতার ভুল সময়ে সিজারে নবজাতকের মৃত্যু,  চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান – IPCSBDPress খানপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২ আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

রাজশাহীতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত – IPCSBDPress

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন


আপডেটঃ ২:৫৩ অপরাহ্ণ | জানুয়ারি ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উদ্যোগে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করা হয় বেলুন ফেস্টুন উড়িয়ে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মোহাম্মদ হাবিবুর রহমান।রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

আয়োজনে শিক্ষা ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।বিকেলে বিভিন্ন ইভেন্টের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ.এন.এম. মোফাখখারুল ইসলাম।

এ সময় বোর্ডের সচিব অধ্যাপক শামীম আরা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আছাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts