• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
  • English Version

রমজানেই পাইলট ভিত্তিতে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড – IPCSBDPress

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন


আপডেটঃ ৩:২২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নিউজ ডেস্কঃ

আসন্ন রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে এবং সেটি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।কীভাবে কার্যক্রমটি শুরু করা হবে এবং কোন পদ্ধতিতে কার্ড বিতরণ করা হবে, সে বিষয়েও প্রাথমিক দিকনির্দেশনা নির্ধারণ করা হয়েছে।

সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে এই কর্মসূচি কার্যকর করা।কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি একটি সার্বজনীন উদ্যোগ হিসেবে পরিকল্পনা করা হয়েছে, যেখানে কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না।তবে বাস্তবায়নের সুবিধার্থে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা পুরো প্রক্রিয়াটি তদারকি করবে।

তিনি আরও জানান, কর্মসূচিটি হয়তো প্রথমে হতদরিদ্র পরিবার দিয়ে শুরু হবে, এরপর দরিদ্র ও মধ্যবিত্তদের অন্তর্ভুক্ত করা হবে।সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী চান, রমজান মাসের মধ্যেই এর প্রাথমিক কার্যক্রম দৃশ্যমান হোক।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts