• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

মাগুরায় আছিয়ার পরিবারের পাশে জামায়াতে ইসলামী

Reporter Name / ৩৩৩ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

[ad_1]

মাগুরা প্রতিনিধি : মাগুরার আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে বাছুরসহ দুইটি গাভি ও  একটি গোয়ালঘর উপহার দেয়া হয়েছে।

বুধবার মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা পৌঁছে দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। এ সময় জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, শিশু আছিয়ার মৃত্যুর পর সরাসরি তার পরিবারের বাড়িতে গিয়ে সান্ত্বনা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেদিন তিনি আছিয়ার মাকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দেন।

গত ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে নিজ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। পরবর্তীতে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন পর ১৩ মার্চ সেখানেই মৃত্যুবরণ করে শিশুটি।

এ ঘটনায় আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা থানায় মামলা দায়ের করলে, পুলিশ ১৩ এপ্রিল প্রধান আসামী হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড ও অপর তিনজনকে খালাস প্রদান করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category