• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে ১১বছর কৃষি জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ

Reporter Name / ৩৩১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

[ad_1]

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে ১৬ শতাংশ কৃষি জমি দীর্ঘ ১১ বছর যাবৎ জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গ্রামের মোস্তফার ১৬ শতাংশ কৃষি জমি ১১ বছর ধরে ভাতিজারা রফিক, শফিকুল, সাদেকুল সহ ৬ থেকে ৭ জন জোরপূর্বক দখল করে রেখেছে। এ নিয়ে একাধিকবার মোস্তফার বড় ছেলে খোকন মিয়া ও তার পরিবারের লোকজনের উপর হামলার ঘটনা ঘটায়।

হামলার আশঙ্কায় ভুক্তভোগী খোকন মিয়া সাত জনকে অভিযুক্ত করে বুধবার মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দেয়, এর জেরে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীকে আবারও প্রাণনাশের হুমকি দেয়।

এলাকাবাসী বলেন এনিয়ে পূর্বে এলাকাবাসী একাধিক বার গ্রাম্য শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করেও দিতে পারেনি দলিল পত্রের অভাবে।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল বলেন খোকন মিয়া আমাদের উপর যে অভিযোগ করেছে এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমাদের কাছে জমির সকল কাগজপত্র আছে জমির মালিক আমরা।

এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জব্বার বলেন, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category