• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে সাবেক শিল্পমন্ত্রীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

[ad_1]

সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উনার দাদার নামে প্রতিষ্ঠিত মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ব্রাহ্মনহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজের ইমামতি করেন বাঘিবাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা শওকত আলী। এসময়
জানাজার নামাজে মানুষের ঢল নামে। এর আগে গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

২৪ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থ্যানে আ.লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‍্যাবের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন। এর পর ঢাকার কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি। সম্প্রতি তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার (২৯ সেপ্টেম্বর) কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে সর্ব প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, নুরুল মজিদ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৫০ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ার বাগানবাড়ী এলাকায়। তার বাবা আইনজীবী এম.এ.মজিদ ও মা নূর বেগম। তার দাদা শুক্কুর মাহমুদ ১৯২৩ সালে তৎকালীন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন।

নুরুল মজিদ ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএসসহ একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

পেশায় আইনজীবী নুরুল মজিদ বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলর ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন। ১৯৭৫ এর ১৫ আগস্ট পট-পরিবর্তনের পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স্ত্রীর নাম নাদিরা মাহমুদ। ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ছাড়াও উনার দুই কন্যা সন্তান রয়েছে।

 

“দৈনিক নরসিংদী”//নজরুল



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category