• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

[ad_1]

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে কাজী শরিফুল ইসলাম শাকিল নামে এক ব্যক্তির বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ নবেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, মজিবুর রহমান মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার কফিল উদ্দিন, সাফি উদ্দিন প্রমুখ।

এ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতারক শাকিল মুক্তিযোদ্ধাদের মানহানি ও অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান ক্ষুণ্ন করার অধিকার কারও নেই।”

এসময় তারা, দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত চাঁদাবাজ ও প্রতারক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে কাজী শরিফুল ইসলাম শাকিল সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আমি কখনো অপপ্রচার বা হয়রানি করিনি।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category