• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মনোহরদীতে মাপে কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭২১ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

 

মো হিমেল মিয়া, মনোহরদী উপজেলা প্রতিনিধি।

নরসিংদীর মনোহরদীতে পরিমাণের চেয়ে পেট্রোল মাপে কম দেওয়ায় আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি এন্ড ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।
জানা যায়, মনোহরদী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে সোমবার মনোহরদী উপজেলার সিএনজি এন্ড ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি এন্ড ফিলিং স্টেশনে পেট্রোলে ওজনে কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ দন্ড আইন ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ নেওয়াজ সহ মনোহরদী থানার পুলিশ সদস্যবৃন্দ।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ এই ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন ওজনে কম দেওয়ার অভিযোগ শোনা যাচ্ছিল সাধারণ ক্রেতাদের কাছ থেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category