• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দেশীয় মদসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড – IPCSBDPress

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ৭:৫৬ অপরাহ্ণ | মার্চ ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের তৎপরতা নিয়ে জনমনে আলোচনা শুরু হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুর প্রায় ১টার দিকে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহিনুর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চালাকচর বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় সাত্তারের বাড়ি থেকে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় ২ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়, যা দীর্ঘদিন ধরে সেখানে মজুদ ছিল বলে ধারণা করা হচ্ছে।এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবক ও মদ ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ জাকির হোসেন (৪০) এবং আমির রতন (৫০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।পরবর্তীতে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে সাজা কার্যকর করা হয়।

পুলিশ জানিয়েছে, মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।একই সঙ্গে মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category