• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীতে বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইল চেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ – IPCSBDPress

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১০:৫৭ পূর্বাহ্ণ | নভেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে পৃথক আয়োজনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।আয়োজনে উপজেলার ৯০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে পাঁচ কেজি করে উন্নতমানের বীজ, ১০ কেজি  করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া পৃথক আয়োজনে ২৩ জন বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে ২৩ টি হুইলচেয়ার বিতরণ করা হয়।এসময় পৃথক অনুষ্ঠানে  মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সুব্রত কান্তি দত্ত, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মোঃ রাশেদুল হাসান মাহমুদ প্রমুখ।

জেলা প্রশাসক বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সময়োপযোগী প্রণোদনা বিতরণের গুরুত্ব তুলে ধরেন।কৃষিকে আধুনিক ও টেকসই করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।কৃষকরাই দেশের চালিকাশক্তি, তাদের পাশে সব সময় সরকার রয়েছে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category