• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

মনোহরদীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৪ জন আটক

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীর মনোহরদীতে জুয়ার আসর থেকে সাবেক ইউপি সদস্য মোঃ ফোরকান মেম্বারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ( ১৪ সেপ্টেম্বর) রাত ২:৩০ মিনিটে খিদিরপুর ইউনিয়নের সাগরদী বাজারের মোঃ ফোরকান মেম্বারের দোকান ঘর থেকে আটক করা হয়। সোমবার তাদেও বিরুদ্ধে মামলা রুজু করে নরসিংদী কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ ফোরকান (৫০), বীর আহমদপুর গ্রামের মহিলা ইউপি সদস্য নাছিমার স্বামী মোঃ সাহাদাত হোসেন (৪৭), আব্দুল ছালাম (৪০), মোঃ আল-আমিন (৩৩)।

জানা গেছে, রবিবার রাতে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সাগরদী বিশেষ অভিযানে যান। সেখানে গিয়ে ওই বাজারে ফোরকান মেম্বারের দোকানে জুয়া খেলার সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আবুল হোসাইন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ফোরকান মেম্বারের দোকান ঘরে অভিযান গিয়ে জুয়ার আসর থেকে তাদেও আটক করেন। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করে পুলিশ।

এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ জানন, ইউপি সদস্য ফোরকানসহ ৪ জনকে জুয়ার আসর থেকে আটক করা হয়েছে। সোমবার সকালে মামলা রুজু করে তাদেরকে নরসিংদী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts