• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৪ জন আটক

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

[ad_1]

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে জুয়ার আসর থেকে সাবেক ইউপি সদস্য মোঃ ফোরকান মেম্বারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ( ১৪ সেপ্টেম্বর) রাত ২:৩০ মিনিটে খিদিরপুর ইউনিয়নের সাগরদী বাজারের মোঃ ফোরকান মেম্বারের দোকান ঘর থেকে আটক করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে মামলা রুজু করে নরসিংদী কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ ফোরকান (৫০), বীর আহমদপুর গ্রামের মহিলা ইউপি সদস্য নাছিমার স্বামী মোঃ সাহাদাত হোসেন (৪৭), আব্দুল ছালাম (৪০), মোঃ আল-আমিন (৩৩)।

জানা গেছে, রবিবার রাতে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সাগরদী বিশেষ অভিযানে যান। সেখানে গিয়ে ওই বাজারে ফোরকান মেম্বারের দোকানে জুয়া খেলার সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আবুল হোসাইন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ফোরকান মেম্বারের দোকান ঘরে অভিযান গিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করেন। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করে পুলিশ।

এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ জানন, ইউপি সদস্য ফোরকানসহ ৪ জনকে জুয়ার আসর থেকে আটক করা হয়েছে। সোমবার সকালে মামলা রুজু করে তাদেরকে নরসিংদী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category