• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ১৫, দুই ঘণ্টা সড়ক অবরোধ নাসিক নির্বাচনে আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা করলেন জামায়াত আমীর রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নাগরিক সেবাকে আরও মানবিক ও গতিশীল করা হবে: মামুন মাহমুদ ফতুল্লায় রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এনডিএ চেয়ারম্যান রাজীবকে গাবতলী সোসাইটির শুভেচ্ছা মনোহরদীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। ভুয়া ভিডিও বানিয়ে প্রবাসীর স্ত্রীর ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মনোহরদীতে জমি নিয়ে বিরোধে স্বামী নিহত স্ত্রী আহত

Reporter Name / ২৮২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন


নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাঁপা ইউনিয়নের আতুশাল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রিনা বেগম (২৮) আহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে গাছের চারা কাটাকে কেন্দ্র করে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তাঁরা মিয়া ও চাচাতো ভাইদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাঁরা মিয়া ও তার ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জুয়েল মিয়া ও তার স্ত্রী গুরুতর জখম হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে জুয়েল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রিনা বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, “সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts