• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
  • English Version

মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

Reporter Name / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলায় খোলা বাজারে ডিজেল বিক্রি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
আজ ৩০ মার্চ ২০২৬ তারিখে উপজেলার চালাকচর, হাতিরদিয়া বাজার এবং পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পেট্রোলিয়াম আইন অনুযায়ী ৩টি পৃথক মামলায় মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত উপস্থিত জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিক্রয় নিশ্চিত করে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করে।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে তেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts