• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

[ad_1]

তানভীর আহমেদ : নরসিংদীর মনোহরদীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুল, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদুল হাসান ফোটন, উপজেলা মহিলা দলের সভাপতি মাসুদা আক্তার প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মনোহরদী পৌরসভা উলামা দলের সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন। এতে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবাই একত্রিত হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা আমাদের সকলের কামনা। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই নন, দেশের একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক। তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা আমাদের দায়িত্ব।
এর আগে, গত রোববার (২৩ নভেম্বর) রাতে বেগম খালেদা জিয়া বুকে সংক্রমণসহ হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী জানান, তাঁর বুকে সংক্রমণ রয়েছে এবং হার্ট ও ফুসফুসও আক্রান্ত। কতদিন হাসপাতালে থাকতে হবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category