• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে উপজেলা ও পৌর ছাত্র-দলের নতুন কমিটি ঘোষণা – IPCSBDPress

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:২৯ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।এতে স্থানীয় রাজনীতিতে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ঘোষিত কমিটি অনুযায়ী মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান ছোটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ইসহাক রানা।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে হুমায়ুন কবির রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল হাসান সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা সংগঠনকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

অপরদিকে মনোহরদী পৌরসভা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আল রাশেদুল আশিককে।অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. সুমন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রোহান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।এ লক্ষ্যে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন এ কমিটির মাধ্যমে মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

তারা আশা করছেন, নব-নির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য বজায় রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category