• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার খিদিরপুর বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে সোবহান (৪১) এবং খিদিরপুর গ্রামের আবদুস সালামের ছেলে মনসুর (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ খিদিরপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের তিন রাস্তার মোড়ের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মনোহরদী থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category