• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে ইউনিয়ন মহিলাদলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত

Reporter Name / ২৯৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

[ad_1]

তানভীর আহমেদ : নরসিংদীর মনোহরদীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষ্ণপুর ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫শে আগস্ট) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষ্ণপুর ইউনিয়ন মহিলাদল সভাপতি শাহিনা নাসরিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন মহিলাদল সাধারণ সম্পাদক শামসুন্নাহার বেগমের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) ও সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শুকুর আলী বিএসসি, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন গোলাপ, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আলমগীর হিমেল, মনোহরদী উপজেলা মহিলাদল সভাপতি মাসুদা আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা হিমু, কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সোহাগ সহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজকের এই মহিলা সমাবেশে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা আমাকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে মনোহরদী-বেলাবের প্রত্যেক নারীকে কর্মসংস্থানের আওতায় আনব। শিক্ষিত নারীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, নার্সসহ সরকারি-বেসরকারি খাতে চাকরির ব্যবস্থা করা হবে। যারা অল্প শিক্ষিত, তাদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
পাশাপাশি স্থানীয়ভাবে নতুন নতুন কারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ।যারা ঘর থেকে বের হতে পারেন না তাদের জন্য শিল্পের মাধ্যমে অর্থ উপার্জন করার ব্যবস্থা করুন যাবি দেশে রপ্তানি হবে পরিশেষে তিনি বলেন  আমার আজকের এই অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে আমি এমপি পদ থেকে পদত্যাগ করব।”
প্রধান অতিথির বক্তব্যের পর সভানেত্রীর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মী সমাবেশের কার্যক্রম শেষ হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category