• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

মনোহরদীতে ইউনিয়ন বিএনপির জনসভা ও অফিস উদ্বোধন

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন


মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়।
উপজেলার বড়চাপা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে (১৮ অক্টোবর) শনিবার বিকেলে বড়চাপা কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়চাপা ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল মতিন মুক্তার সভাপতিত্বে ও যুবদল নেতা বেলায়েত হোসেন বিল্লাল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, জেলা বিএনপি নেতা একেএম বাছেদ মোল্লা ভুট্টো, যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বাইজিদ, সাবেক জেলা ছাত্রদল নেতা সাম্মীর রহমান টিপু, সাবেক ছাত্রনেতা পাপ্পু সরকার, বিএনপি নেতা ও চলচ্চিত্র পরিচালক জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রনেতা সোহানুর রহমান সোহাগ সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজকের এই সমাবেশে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে মনোহরদী-বেলাবের প্রত্যেক নারীকে কর্মসংস্থানের আওতায় আনব। শিক্ষিত নারীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, নার্সসহ সরকারি-বেসরকারি খাতে চাকরির ব্যবস্থা করা হবে। যারা অল্প শিক্ষিত, তাদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts