• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ লুট।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭৫০ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

 

 

নরসিংদীর মনোহরদী উপজেলায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল ২০২৫, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে সংঘটিত হয় এই হৃদয়বিদারক ঘটনা। দুর্বৃত্তদের টার্গেট ছিল গ্রামের বাসিন্দা মো. রিয়াজ উদ্দীনের বাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল কলাপসিবল গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং বেঁধে ফেলে। ডাকাতরা এসময় রিয়াজ উদ্দীনের স্ত্রী সেলিনা (৪৫)–কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ডাকাতরা ঘরের আলমারি, ড্রয়ার, তাক ইত্যাদি তছনছ করে ফেলে। তারা ঘর থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লক্ষ নগদ টাকা, একটি টিভি ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের অন্য সদস্যদেরও কিলঘুষি, চড়-থাপ্পড় মারার মাধ্যমে নির্যাতন চালানো হয়।

বর্তমানে আহত সেলিনা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি জানান, ডাকাতির সময় তারা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা নির্দয়ভাবে তার মাথায় কোপ দেয়, যা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তাদের লক্ষ্য ছিল শুধু মালামাল লুট, কোনো ধরনের মানবিকতা তাদের মধ্যে দেখা যায়নি।

এদিকে এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার জানান, ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category