• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে অব্যাহত মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সুমন (২০) উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর বাঘাবাড়ী গ্রামের মোঃ মোস্তফা কামালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানার এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর মাইজাকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন তথ্যে জানা যায়, ওই এলাকার পাকা রাস্তার দক্ষিণ পাশে আবু তাহেরের খালি জমিতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সুমন নামে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, “এলাকার যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category