• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

ভুয়া পরিচয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে জেলা প্রশাসকের কাছে এক নারী সাংবাদিকের অভিযোগ – IPCSBDPress

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:২৫ পূর্বাহ্ণ | অক্টোবর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোণায় এক ভুয়া সাংবাদিক পরিচয়ধারীর বিরুদ্ধে প্রতারণা,মানহানি,ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্থানীয় নারী সাংবাদিক আইরিন আলিফ। এ ঘটনায় তিনি জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।‎‎অভিযোগপত্রে আইরিন আলিফ উল্লেখ করেন, তিনি দীর্ঘ চার বছর ধরে জয়নগরস্থ বনবিভাগ অফিস সংলগ্ন গোলাম নওরোজ খান সুবোধের বাসায় ভাড়া থাকতেন। সেখানে সুবোধের ছোট ভাই গোলাম শাহাদাত খানের সঙ্গে তার পরিচয় হয়। শাহাদাত নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন। তবে তার কোনো শিক্ষাগত যোগ্যতা বা সাংবাদিকতার অভিজ্ঞতা না থাকায় প্রথমে তাকে সঙ্গে না নিলেও,স্থানীয়দের অনুরোধে সাময়িকভাবে কিছুটা সহযোগিতা করেন আইরিন।‎‎

অভিযোগা কারী আরোও বলেন,শাহাদাতের আর্থিক অসচ্ছলতা দেখে তিনি অনেক সময় আর্থিক সহায়তা দিতেন। এমনকি তার একাকিত্ব দূর করতে বিয়ের পরামর্শসহ স্থানীয়দের সহায়তায় শাহাদাতের বিয়ের সমস্ত খরচ বহন করেছিলেন তিনিসহ তার বন্ধুরা। কিন্তু বিয়ের পর শাহাদাত নেশায় আসক্ত হয়ে পড়েন এবং আইরিনের কাছ থেকে নিয়মিত অর্থ দাবি করতে থাকেন। দাবীকৃত অর্থ না পেয়ে তিনি অসদাচরণ,অপমান ও একাধিকবার শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এক পর্যায়ে পুলিশি সহায়তায় আইরিন তার  মালামাল উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। এখন বর্তমানে শাহাদাত মিথ্যা মামলা দায়ের ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে হয়রানি করে আসছেন বলে দাবি করেছেন আইরিন আলিফ। অভিযোগকারী আরোও বলেন,ওই ব্যক্তি সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছেন। এখন তার এই প্রতারণার কারণে আমি সাংবাদিকতা পেশায় বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি। এবং মারাত্মক নিরাপত্তা হীনতায় ভুগছি। তিনি জেলা প্রশাসকের কাছে নিজের নিরাপত্তাসহ সামাজিক মর্যাদা ও পেশাগত দায়িত্ব পালনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। ‎‎

এ বিষয়ে গোলাম শাহাদাত সোহেল বলেন,আমি তাকে নিজের সন্তানের মতো ভেবেই অনুচিত ভাবে হাত তুলেছি,যা আমার ভ্রান্তি। তিনি আমার সন্তান না, এই বাস্তবতা আমি মেনে নিয়েছি,আর তার ফলে তিনি চলে গেছেন। আমি যে মামলা করেছিলাম তা মিথ্যা ছিল,তা কেবল ভয় দেখানোর জন্য করা হয়েছিল। তিনি আমার ও আমার স্ত্রী মারিয়ার’ নম্বর ব্ল্যাকলিস্ট করেছেন,যা আমি সহ্য করতে পারছি না। তিনি যদি একবার ফোন করে কথা বলেন,আমি সব মামলা প্রত্যাহার করে পরিস্থিতি মীমাংসা করতে প্রস্তুত আছি।

তিনি আরোও বলেন যে এ কথা সত্য আমি নিউজ লিখতে পারি না। তবে আমি ক’খ’গ’ঘ’ ও অ’আ’ পারি চেষ্টা করলে আমি নিউজ লিখতে পারবো তবে আমি চেষ্টা করেও পারি না এটাই আমার ব্যর্থতা এটা আমি স্বীকার করি। সে আমাকে সহযোগিতা করেছে এখন আমাকে নিয়ে কাজ না করায় আমি সংসারে খরচ চালাতে হিমশিম খাচ্ছি।  তাই তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে একের পর এক অভিযোগ ও টাকার বিনিময়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করে তার মান ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।‎‎

অভিযোগ প্রসঙ্গে গোলাম নওরোজ খান সুবোধ বলেন,আইরিন আলিফ আমার বাসায় দীর্ঘদিন ভাড়া ছিলেন। তিনি ভদ্র ও সৎ মানুষ। আমার ছোট ভাই অহেতুক তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এটি অমানবিক।‎‎স্থানীয় বাসিন্দারা বলেন,আইরিন আলিফ সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার নামে একের পর এক মিথ্যা,পরিকল্পিত মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।বিষয়টি সত্যিকার অর্থেই অমানবিক হচ্ছে। ‎

এ বিষয়ে নেত্রকোণা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts