• বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন |
  • English Version

ভারতীয় আধিপত্য ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে চায় এনসিপি – IPCSBDPress

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন


আপডেটঃ ১০:৫৪ পূর্বাহ্ণ | নভেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য স্পষ্ট করেছে। দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি একটি প্রতিনিধিত্বমূলক, ভারতীয় আধিপত্যবিরোধী ও ফ্যাসিবাদমুক্ত সংসদ চায় যে সংসদ হবে সম্পূর্ণ বাংলাদেশপন্থি।রোববার রাতে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার এনসিপি নেতাকর্মীদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে দলটি সরে গেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি নিজের রাজনৈতিক বিশ্বাস হারিয়েছে। তিনি বলেন, “যারা বিএনপির বর্তমান পরিবেশে থাকতে অস্বস্তি বোধ করছেন, তাদের আমরা এনসিপিতে স্বাগত জানাই। আমরা তাদের মনোনয়ন দেব। কুমিল্লার ১১টি আসনে সৎ ও যোগ্য প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। প্রথম ধাপের প্রার্থী তালিকা নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঘোষণা করা হবে।”তিনি আরও বলেন, এনসিপি এমন একটি সংসদ গঠনে বিশ্বাস করে যেখানে বাংলাদেশপন্থি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী রাজনীতিবিদরা প্রতিনিধিত্ব করবেন।“আমরা চাই, আগামী জাতীয় সংসদ হোক এমন মানুষের সংসদ যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, গণঅভ্যুত্থান ও সংস্কারে বিশ্বাসী, এবং যাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়,” যোগ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মাজহারুল ইসলাম।বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, নাভিদ নওরোজ শাহ, হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ ও কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

সমন্বয় সভায় নেতারা বলেন, এনসিপি দেশের স্বার্থে বিকল্প রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আগামী নির্বাচনে দলটি তরুণ, সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্বকে সামনে আনবে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts