• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় সিদ্দিক গ্রেপ্তার

Reporter Name / ৮৮ Time View
Update : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

[ad_1]

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি সিদ্দিককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২১ মে) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সিদ্দিক ওই এলাকার মৃত সাত্তারের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, গত ২০২৫ সালের জুলাই মাসের দায়েরকৃত একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত ৩১ নম্বর মামলার এজাহারনামীয় আসামি ছিলেন এই সিদ্দিক। আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর রক্তক্ষয়ী হামলার ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। 

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category