• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিশ্ব রেডক্রিসেন্ট দিবসে চুনকা পাঠাগারে ‘স্বপ্নপুরী’র স্টলে দর্শনার্থীদের ভিড়

Reporter Name / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

[ad_1]

বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে  বৃহস্পতিবার (৭ মে) নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে প্রতিবন্ধি শিশুদের নিয়ে সামাজিক সংগঠন ‘স্বপ্নপুরী’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল। সকাল থেকে স্বপ্নপুরীর এই বিশেষ স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্যনীয়। বিকেল গড়িয়ে সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এড. আলহাজ্ব আবুল কালাম ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ স্টলটি পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্টল পরিদর্শন করে প্রতিবন্ধি শিশুদের হাতে তৈরী বিভিন্ন জিনিসপত্র দেখে এমপি এড. আলহাজ্ব আবুল কালাম বিশেষ প্রশংসা করেন। স্বপ্নপুরী সংগঠনের উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ   জ্ঞাপন করে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার আগ্রহ ও চেষ্টা সবার থাকেনা। স্বপ্নপুরীর উদ্যোক্তারা মানবিক দিক দিয়ে অনেক খানি এগিয়ে গেছে। আমাদের সবার উচিৎ এমন মহতি উদ্যোগকে সহায়তা করা।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ তাঁর স্ত্রীকে সাথে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন। তিনি স্টলটি ঘুরে দেখে খুশি হন। এবং উদ্যোক্তাদের আরো উৎসাহিত করেন। এ সময় তাঁর স্ত্রী প্রতিবন্ধি শিশুদের তৈরী কিছু উপকরণ কিনেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুও কিছু প্রডাক্ট কিনে সকলকে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবিকুন নাহার রিয়া, মো: বশির ইমাম মাহিন, আজমান হোছাইন, মো: মাশরাফি আলম নাফি, মাশরাফি নুর প্রিয়ান, শাখাওয়াত হোসেইন তাসিন ও সাদমান সাদিত।

স্বপ্নপুরীর উদ্যোক্তারা জানান, এই সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। আপাতত ১০ জন প্রতিবন্ধি  শিশু নিয়ে কাজ করছে। রেডক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে ১০ জন প্রতিবন্ধি জিপসাম পাউডার দিয়ে বিভিন্ন শোপিস তৈরী করেছে। যেমন : মাসরুম, শামুক, বিভিন্ন আকারের ফুল ও পাতা। স্টলটিতে প্রদর্শিত হওয়া শোপিসগুলো সকলের নজর কেড়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category